
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। সব মিলিয়ে তাই বিশ্বকাপ শুরু হলেও জটিলতা দূর হয়নি। এরই মধ্যে এবার জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পিসিবি এবং আইসিসির প্রতিনিধিদের সঙ্গে ওই জরুরি বৈঠকে অংশ নেবেন বুলবুল। এ জন্য গতকাল মধ্যরাতে লাহোর গেছেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বর্জনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। শেষ পর্যন্ত বর্জনের পথে না হাঁটলেও ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের এমন সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির শঙ্কায় পড়ে গেছে আইসিসি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। এমন পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই পিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন আইসিসি। তবে এখনো পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি।
পিসিবিকে রাজি না করাতে পারলেও বিশাল ক্ষতির হাত থেকে বাঁচতে চেষ্টার কমতি রাখছে না আইসিসি। বিসিবির ওই সূত্র জানিয়েছে, জরুরি বৈঠকে পিসিবি এবং বিসিবির সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন আইসিসির প্রতিনিধিরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হবে জনগণের, এটা কোনো গ্রুপের না—এমন মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এবং বর্তমানে ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু। বিসিবির চার-ছক্কা পডকাস্টে এমন মন্তব্য করেন তিনি।
৩২ মিনিট আগে
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি কাছে হেরে আবারও শিরোপাবঞ্চিত হয়েছে আর্সেনাল। সেই সুযোগে গানারদের কাঁটা গায়ে নুনের ছিটা দিতে ভুল করেনি চেলসি। হতাশার রাতে আর্সেনালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে আলোচনায় উঠে এসেছে ব্লুজরা।
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কীর্তি গড়েছে পিএসজি। ফাইনালে নাটকীয় লড়াই শেষে পেনাল্টি শুটআউটে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারানোর পর ক্লাবটির প্রধান কোচ লুইস এনরিকে বললেন, এই শিরোপা গত বছরের চেয়েও বড় অর্জন।
২ ঘণ্টা আগে
বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের উল্লাসে পিএসজির সমর্থকেরা যখন মেতে উঠেছিলেন, তখন ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা। সংঘর্ষ, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় দেশজুড়ে ৪১৬ জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে প্যারিসেই আটক হয়েছেন ২৮৩ জন।
৩ ঘণ্টা আগে