
রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫), নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে একটি রাজনৈতিক মামলায় কারাবন্দী। বাবার জানাজা পড়তে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান তিনি। কিন্তু পায়ে ডান্ডাবেড়ি নিয়ে তাঁকে পড়তে হয়েছে জানাজা।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকার নিজ বাড়িতে তাঁর বাবা মোশাররফ জোমাদ্দার মারা যান।
পরিবারের আবেদন ও প্রশাসনের অনুমতির পর সন্ধ্যায় তাঁকে পুলিশি পাহারায় জানাজায় অংশ নিতে মুক্তি দেওয়া হয়। জানাজার পর নির্ধারিত সময়ে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বাড়ি থেকে বাবার লাশ কাঁধে তুলে ডান্ডাবেড়ি পরেই কবরস্থানে গিয়েছে। এটি অমানবিক। কিছুক্ষণের জন্য ডান্ডাবেড়ি খুলে দিলে কি সে পালাতে পারত?’
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, ‘রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাবার মৃত্যু যেকোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের।
প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নেওয়া আরও বেদনাদায়ক, কিন্তু তার পায়ে ডান্ডাবেড়ি থাকা অমানবিক ছিল। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশি পাহারায় জানাজায় নেওয়া হয়। দাফন শেষে তাঁকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী জানাজা ও দাফনে অংশ নিতে দেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা নামের দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৪ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শুধু আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই নয়, বরং শতাব্দীপ্রাচীন মানবিক ও সাম্যের এক অনন্য ঐতিহ্যের জন্যও পরিচিত। প্রায় ৭০৭ বছর ধরে পবিত্র রমজান মাসজুড়ে এখানে আয়োজন করা হচ্ছে গণ-ইফতার, যেখানে ধনী-গরিব, দেশি-বিদেশি কিংবা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই একই দস্তরখানে বসে ইফতার
১৬ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সিয়াম হোসেন ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
২৪ মিনিট আগে
অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক কারবার করছে, তারা বিএনপির না। অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে—সে যে দলেরই হোক, সরকারি কর্মচারী হোক বা অন্য কেউ, অপরাধের বিচার হবে।
১ ঘণ্টা আগে