Ajker Patrika

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ
প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটায় আল্লাহ, রাসুল (সা.) ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ওয়াহিদুউজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে গণধোলাই দিয়েছেন স্থানীয় উত্তেজিত জনতা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ও কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শামীমের কয়েকটি অডিও কথোপকথন প্রকাশ পায়, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্য করতে শোনা যায়। বিষয়টি জানাজানি হলে সোমবার (১২ অক্টোবর) রাতে স্থানীয়রা তাঁর বাড়িতে যান। সে সময় শামীম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুলিয়ার এক ডাক্তারের চেম্বারে ভর্তি করান।

পরদিন মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ছড়িয়ে পড়লে পারুলিয়া ও কুলিয়া এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ডাক্তারের চেম্বারে গিয়ে শামীমকে মারধর করেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে পুলিশ পাহারায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠলে স্থানীয়রা তাঁকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত