রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার (ল্যান্ড অ্যান্ড লিগ্যাল)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার (ল্যান্ড অ্যান্ড লিগ্যাল)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতক (এলএলবি) বা স্নাতকোত্তর (এলএলএম)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর।
চাকরি: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ৪০-৫৫ বছর।
কর্মস্থল: রাজশাহী (রাজশাহী সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৬
সূত্র: বিডিজবস ডটকম










