
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলীর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় নামুড়ি বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন রিদু মিয়া। পথে ম্যালম্যালি বাজার এলাকায় আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। পরে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে পকেটে থাকা ব্যবসার ৪৬ হাজার ৭৬০ টাকা নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় রিদু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রিদু মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা আমাকে টানাহেঁচড়া করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে মারধর করে ছুরি দিয়ে আঘাত করে। এতে মাটিতে পড়ে গেলে তারা পকেটের টাকা নিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর দেখি হাসপাতালে আছি। আমি ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। আমার পুরো মূলধন নিয়ে গেছে। এখন কী দিয়ে ব্যবসা করব, কীভাবে পরিবার চালাব?’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের দাবি জানান।
অভিযুক্ত মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ‘ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে রিদু মিয়ার মাথা ফেটে গেছে বলে শুনেছি। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।’ এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক ছাড়াতে সামাজিক চাপ তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। মাদক সেবন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা বলেন বক্তারা। আবুতোরাব বাজারের কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।
৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
৯ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
২৪ মিনিট আগে