Ajker Patrika

দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১০: ১৫
দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় আইফোনের পাসওয়ার্ড জানার জন্য তাকে দেশিও ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। পরে উপায়ান্তর না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন।

আজ রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল। গতকাল শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে মোতাহার হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি চাপাতি ও সামুরাই নিয়ে তার সামনে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

ঘটনার বর্ণনায় আরও বলা হয়, ছিনতাইকারীরা পরে আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড দেওয়ার পর তারা অটোরিকশাযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। এরপর মোহাম্মদপুর থানার একটি টহল দল তাজমহল রোড এলাকায় গিয়ে তাদের আটকের চেষ্টা চালালেও তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত