
বাগেরহাটে সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে। সমিতির ১৭টি পদে ৩৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৫০৮ জন সদস্য এতে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সমরেন্দ্র নাথ দত্ত। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসা. মেহেরুন্নেচ্ছা।
জানা গেছে, সভাপতি পদে বিএনপি-সমর্থিত শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং জামায়াত-সমর্থিত ম. আজাহার আলী নির্বাচন করবেন। সাধারণ সম্পাদক পদে বিএনপির মোশাররফ হোসেন মন্টু ও জামায়াতের মো. জালাল উদ্দিন মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া, সিনিয়র সহসভাপতি পদে আব্দুল ওলি ও শেখ আব্দুল কাদের, জুনিয়র সহসভাপতি পদে এসকেন্দার আলী খান ও শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম জিন্না, এস এম মাহবুব মোরশেদ লালন ও মুস্তাইন বিল্লাহ নির্বাচন করবেন। অন্যদিকে আট নির্বাহী সদস্য পদের বিপরীতে ভোটের লড়াইয়ে আছেন ১৭ জন।
প্রধান নির্বাচন কমিশনার সমরেন্দ্র নাথ দত্ত বলেন, ‘আমরা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। দীর্ঘদিন পরে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।’

উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে