
বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের মৃত মহব্বত আলী ব্যাপারীর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাকির হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর সন্ধান চেয়েছিলেন।
আজ বিকেলে ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে পা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা মুলাদী থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে জাকিরের স্বজনেরা তাঁকে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবি, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. লিয়াকত আলী জানান, ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি এবং সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে তিনি এই স্টেশন পরিদর্শন করেন।
২ মিনিট আগে
হৃদয়কে নিয়ে গণমাধ্যমে প্রচারিত খবরটি মন্ত্রী মহোদয়ের নজরে আসে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর প্রতিনিধি হিসেবে আমরা এসে হৃদয় শেখের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছি। ভবিষ্যতেও আমরা তাঁদের পাশে থাকার চেষ্টা করব।
৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পরেন তিনি।
৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাতটি মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে প্রেমজনিত হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে হত্যা, রহস্যজনক মৃত্যু, তিন নারী ও এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার। ধারাবাহিক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা...
২২ মিনিট আগে