
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে আমিনুরের লাশ সাতক্ষীরার শ্যামনগরে লোকালয়ে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।
নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগরের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।
নিহত আমিনুরের সঙ্গে কাজ করা আহাম্মাদ আলী ও মো. সেলিমের বরাতে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আমিনুরসহ চার জেলে গত বুধবার (১৩ মে) সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের স্মার্ট টহল দলের সদস্যরা তাঁদের দাঁড়াতে বলেন। কিন্তু নির্দেশ মানতে দেরি করায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। এ সময় তাঁকে সঙ্গে করে নিয়ে এলে কিছু দূর যেতে না যেতেই তাঁর মৃত্যু হয়।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আমিনুরের মরদেহ লোকালয়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা স্টেশনে হামলা চালান। এতে স্টেশনের কাঠের দেয়ালসহ চেয়ার-টেবিল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে দেখতে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।’

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দার এবার পশুর হাট ইজারা নিয়ে আলোচনায় এসেছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি পশুর হাট মাত্র সোয়া এক কোটি টাকায় বাগিয়ে নিয়েছেন তিনি। অথচ গতবার এই হাটের ইজারামূল্য ছিল পৌনে চার কোটি টাকার বেশি।
২০ মিনিট আগে
জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপে প্রায় ১২ ঘণ্টা পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টা থেকে বাস চলাচল শুরু হয়। শ্রমিকদের দাবি মেনে নিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘোষণা দেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে কমিটি ঘোষণা করেছে...
২৮ মিনিট আগে
মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগে
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আজহার দিনে পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।
১ ঘণ্টা আগে