সফলতা রাতারাতি আসে না। এটি প্রতিদিনের কিছু নিয়মতান্ত্রিক ইতিবাচক অভ্যাসের ধারাবাহিক ফসল। পৃথিবীর সফল মানুষদের জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাঁদের চিন্তাভাবনা, কর্মনিষ্ঠা এবং জীবনযাত্রার বিশেষ কিছু বৈচিত্র্য রয়েছে; যা তাঁদের সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। সফল ব্যক্তিদের জীবনের ১০টি অভ্যাস নিয়ে থাকছে আজকের আলোচনা।
নতুন জ্ঞান অর্জন এবং বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করতে সফল ব্যক্তিরা প্রতিনিয়ত পড়াশোনা করেন। নিজের কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বই বা প্রবন্ধ পড়ার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রির আধুনিক পদ্ধতি ও ট্রেন্ড সম্পর্কে আপ-টু-ডেট থাকা যায়। আবার সম্পূর্ণ অজানা বিষয়ে পড়ার মাধ্যমে নতুন তথ্য জানা যায়। এ ছাড়া পছন্দের কোনো বিষয়ে বা সময় কাটানোর জন্য পড়া মানসিকভাবে বেশ স্বস্তি দেয়।
সফল ব্যক্তিরা শরীর ও মন সুস্থ এবং শক্তিশালী রাখার গুরুত্ব খুব ভালো করে বোঝেন। মস্তিষ্ককে সচল এবং দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখতে ব্যায়াম একটি চমৎকার মাধ্যম। এটি মানসিক দক্ষতা বাড়ায় এবং দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায়। সফল ব্যক্তিরা সাধারণত জলদি ঘুমান এবং ভোরে ওঠেন। তাই নিয়মিত শারীরিক পরিশ্রম রাতে ভালো ঘুমে সাহায্য করে। তা ছাড়া ব্যায়াম আত্মবিশ্বাস বাড়ায়, যা মানুষকে নতুন চ্যালেঞ্জ এবং ঝুঁকি নিতে সাহস জোগায়।
সফল মানুষের আরেকটি বড় অভ্যাস হলো, তাঁরা প্রতিদিন ইতিবাচক সামাজিক পরিবেশ ও মানুষ পরিবেষ্টিত থাকেন। তাঁরা নিজেরা যেমন আশাবাদী হন, তেমনি অন্যদের মধ্যেও সেই ইতিবাচকতা ছড়িয়ে দেন। এ ছাড়া তাঁরা পরিবার, বন্ধুবান্ধব এবং পেশাদার নেটওয়ার্কের মানুষের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।
যেকোনো পেশায় অতিরিক্ত কাজের চাপ এড়াতে এবং নিজের কাজে নিযুক্ত থাকতে একটি সঠিক কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিরা কর্মজীবনের ভারসাম্য রক্ষার গুরুত্ব বোঝেন এবং তাঁরা একটি নির্দিষ্ট সময়ে তাঁদের কর্মদিবস শেষ করে দিনের বাকি সময়টা বিশ্রাম নিয়ে ও বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেন।
নিজের কাজের জায়গায় কীভাবে আরও উন্নতি করা যায়, সফল ব্যক্তিরা সব সময় সেই খোঁজে থাকেন। উদাহরণস্বরূপ, তাঁ কাজের প্রক্রিয়াকে আরও সহজ করার বা ব্যবসায়িক মিটিংগুলো আরও কার্যকরভাবে পরিচালনার উপায়গুলোর একটি তালিকা তৈরি করতে পারেন। এককথায়, তাঁর ব্যক্তিগত ও পেশাগত—উভয় ক্ষেত্রে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
সফল ব্যক্তিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার দক্ষতা। অন্যান্য পেশাজীবীর সঙ্গে যুক্ত থাকলে নতুন নতুন সুযোগের দুয়ার খোলে। তাই একটি কাজের নেটওয়ার্ক তৈরি করা অত্যন্ত মূল্যবান। একবার নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কগুলোর যত্ন নেওয়া এবং তা টিকিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ।
সফল মানুষের আরেকটি স্বভাব হলো, তাঁরা সাধারণত সুবিধাবঞ্চিত বা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান। এই সাহায্য হতে পারে স্বেচ্ছাসেবামূলক কাজ কিংবা কোনো দাতব্য সংস্থায় অর্থ অনুদান। যেকোনোভাবেই হোক, অন্যকে সাহায্য করা মানুষের সঙ্গে মেশার এবং সমাজের কল্যাণে যুক্ত হওয়ার একটি দারুণ উপায়।
অধিকাংশ সময় সফল ব্যক্তিরা শুধু একটি আয়ের উৎসের ওপর নির্ভর করেন না, বরং তাঁদের আয়ের একাধিক মাধ্যম থাকে। যেমন মূল চাকরির পাশাপাশি তাঁরা হয়তো রিয়েল এস্টেট বা অন্য কোনো খাতে বিনিয়োগ করেন। আয়ের উৎসে বৈচিত্র্য আনলে আর্থিক নিরাপত্তা বাড়ে। এতে হঠাৎ কোনো একটি আয়ের পথ বন্ধ হয়ে গেলেও বড় ধরনের সংকট থেকে রক্ষা করে।
সফল ব্যক্তিরা পেশাগত দক্ষতাকে মূল্য দেন এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ খোঁজেন। বিভিন্ন সেমিনার, ট্রেনিং এবং কোর্সে অংশ নেওয়ার মাধ্যমে নতুন নতুন স্কিল শেখা যায়, যা কর্মক্ষেত্রে কাজে লাগে। তা ছাড়া এর মাধ্যমে আগের দক্ষতাকে আরও ঝালিয়ে নেওয়া যায় এবং একই ক্ষেত্রের অন্যান্য পেশাদারের সঙ্গে চেনা-জানার সুযোগ তৈরি হয়।
সফল ব্যক্তিদের আরেকটি বড় গুণ হলো, তাঁরা অন্যের গঠনমূলক মতামত বা প্রতিক্রিয়াকে স্বাগত জানান। যেকোনো কাজেই অন্যের মতামত আপনাকে নিজের ভুলত্রুটিগুলো দেখতে সাহায্য করে। পাশাপাশি এটি সহকর্মীদের বার্তাই দেয়, আপনি কাজের ব্যাপারে সততা পছন্দ করেন এবং যেকোনো গঠনমূলক সমালোচনা গ্রহণে প্রস্তুত।
সূত্র: ইনডিড ডটকম

জুয়েল মিয়া ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (সমাজবিজ্ঞান) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। বিসিএস ভাইভায় তাঁর সিরিয়াল ছিল ১৫ জনের মধ্যে চতুর্থ। ৪৬তম বিসিএসে তাঁর ভাইভা অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের আয়োজন।
১ দিন আগে
কর্মহীন জীবনের অবসান ঘটিয়ে দ্রুত নতুন কাজে যোগ দিতে কার না মন চায়! আশার কথা হলো, কিছু সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিলে নিয়োগপ্রক্রিয়াকে অনেকটাই ত্বরান্বিত করা সম্ভব। যেকোনো বিশেষ কারণেই হোক না কেন, দ্রুত কর্মসংস্থানের জন্য চাকরি খোঁজার প্রথাগত পদ্ধতি, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি এবং পেশাগত...
১ দিন আগে
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুন পর্যন্ত ২০২৬।
২ দিন আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে