বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানা-পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা-পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ এ সময় তিনটি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে।
পরে বৃহস্পতিবার রাতে আটক জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে দিবাগত রাত ৪টার দিকে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা-পুলিশে হস্তান্তর করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে শুক্রবার বিকেলে আটক জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাজীনগর এলাকায় মেঘনার তীরে জেগে ওঠা বিশাল বালুচরে আশপাশে কোনো খালি জায়গা না থাকায় স্থানীয় শিশু-কিশোরেরা নিয়মিত খেলাধুলা করত। গত সোমবার বিকেলেও সেখানে ফুটবল খেলার আসর বসেছিল। কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এসে তাঁরা দেখেন...
২৪ মিনিট আগে
নাশকতা, হত্যাসহ পাঁচটি মামলার আসামি সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে
উপনির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীরা সকালে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার সকাল আটটায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ভোট দেন। এর আগে সকাল পৌনে আটটায় জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ি সরকারি...
৪৩ মিনিট আগে
২০২৩ সালের ডিসেম্বর মাসে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সড়কটি নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মোল্লা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
২ ঘণ্টা আগে