
নরসিংদী-৫ আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪২টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বকুল ৩২ হাজার ৮১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ৬ হাজার ৭৪০ ভোট, রিক্সা প্রতীক ৮ হাজার ৪৭০ ভোট, মাইক প্রতীক ৫ হাজার ১৫৩ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ২ হাজার ১৭৫ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা এ ফলাফল নিশ্চিত করেছেন।

ভোলা-১ (সদর) আসনের ১১৪টি কেন্দ্রের মধ্যে ১০০টির প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এগিয়ে রয়েছেন। তিনি গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৪৪ ভোট।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।
৯ মিনিট আগে
পটুয়াখালী জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী—পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত
১৩ মিনিট আগে
নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল এ তথ্য মিলেছে।
২৬ মিনিট আগে