
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি নিয়ে কলহের জেরে ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৮৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ভাতিজা আলী আহমদকে (৬০) আটক করেছে।
মৃত কালুর বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়।
জানা গেছে, বৃদ্ধের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশও সেখানে উপস্থিত হয়। পুলিশ আলী আহমদকে নিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বৃদ্ধের স্বজনেরা পুলিশের ভ্যান থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে মারধর করে। এ সময় আলী আহমদের স্ত্রী পারভীন আক্তারকে লাঞ্ছিত করা হয়। তাঁর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
জানতে চাইলে মোহাম্মদ কালুর ছেলে সরোয়ার আলম বলেন, ‘আলী আহমদের সঙ্গে আমাদের পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আমার বৃদ্ধ বাবাকে লাথি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তাঁর মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী আলী আহমদকে মারধর করেছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সকালে মোহাম্মদ কালু তাঁর ছেলেদের নিয়ে জমিতে চাষ করতে যান। এই খবর শুনে ভাতিজা আলী আহমদ সেখানে যান। সেখানে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা বৃদ্ধ কালুকে দুবার লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কালুকে মৃত ঘোষণা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত ব্যক্তির পরিবার লিখিত এজাহার দিলে মামলা নেওয়া হবে।
ওসি বলেন, মোহাম্মদ কালুর ভাতিজা আলী আহমদকে আটক করা হয়েছে। তাঁকে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে মারধর করলে, তিনি আহত হয়েছেন। তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
২ ঘণ্টা আগে
হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্ট্রারে দেখতে পেয়েছি।’
৩ ঘণ্টা আগে