
ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক নারীকে একটি গাছে বেঁধে রাখা হয়েছে। নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হচ্ছে। আর সেখানে ছোট-বড় বিভিন্ন বয়সী উৎসুক বেশ কয়েকজন দাঁড়িয়ে তা দেখছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে হেনস্তা করেন। ভিডিওতে আরও দেখা যায়, ‘জনতার তথ্য’ নামে একটি গণমাধ্যমের একজন কর্মী বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে মো. হুমায়ুন কবির বলেন, ‘এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা আজ তাকে দিয়েছি।’
জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ওই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এসব অন্যায় কাজকে সাপোর্ট করে না।’
এ ঘটনায় জড়িত চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের দ্রুত আটক করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১৪ মিনিট আগে
ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
৩৫ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে