Ajker Patrika

নিয়ামতপুরে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
নিয়ামতপুরে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে কামাল হোসেন (৩৫) নামের এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বাড়ির ভেতরের উঠানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। নিহতের গলায় ক্ষতের চিহ্ন ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। নিহত কামাল উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

জানা গেছে, কামাল হোসেন প্রতিদিনের মতো গতকাল সকালেও অটোরিকশা নিয়ে বের হন। সারা দিন গাড়ি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন। এরপর আবার ৮টার দিকে বাড়ির বাইরে যান। তারপর আর বাড়ি ফেরেননি।

নিহতের স্ত্রী সামিয়ারা জানান, রাত সাড়ে ৮টার দিকে কামালের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। এরপর ফিরতে দেরি হওয়ায় রাত ১১টার দিকে বাড়ির সদর দরজার বাইরে গিয়ে দেখেন অটোরিকশার পাশে কামালের মরদেহ পড়ে আছে। গলায় আঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত