
রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬)।
বনানী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল আনুমানিক চারটার দিকে বনানী সুপার মার্কেটের এক জুয়েলারি দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করেন। তাঁরা তাঁদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলেন। একপর্যায়ে দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধের জন্য টাকা চাইলে তাঁরা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তাঁরা সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন।
বিষয়টি বুঝতে পেরে দুজন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে আটক করতে সক্ষম হন। কিন্তু অপর আরেকজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বনানী থানা-পুলিশ।

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বছর দেড়েক আগে উম্মির বিয়ে হয়। আজ তার সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু সকালের দিকে তার প্রসবব্যথা শুরু হয়। পরে স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে সে সন্তান প্রসব করে। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্রসচিবকে বিষয়টি জানায় এবং শারীরিক অসুস্থতা নিয়েই সে পরীক্ষায় অংশ নেয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান। তাঁদের রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে