
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। নির্ধারিত সময়ে কমিশনে উপস্থিত না হওয়ার পাশাপাশি সময় চেয়েও কোনো আবেদন করেননি তিনি। এদিকে একই অভিযোগে বাসসের আরও কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম বলেন, ‘বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে দুদকে উপস্থিত হননি। সময় চেয়েও কোনো আবেদন করেননি। তাঁর বিষয়ে পরবর্তী করণীয় কমিশন সিদ্ধান্ত নেবে।’ তিনি জানান, একই অভিযোগের অংশ হিসেবে বাসসের আরও কয়েকজন কর্মকর্তাকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় কার্যক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে কমিশন। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গত ২৪ জুন তাঁকে তলবি নোটিশ পাঠানো হয়।
দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে তাঁকে ২৯ জুন বেলা ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য গ্রহণ একান্ত প্রয়োজন। তবে নির্ধারিত দিনে তিনি দুদকে উপস্থিত হননি এবং অনুপস্থিতির কারণ জানিয়ে কোনো আবেদনও করেননি।
দুদক জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাসসের আরও কয়েকজন কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার ভূমিকাও তদন্তের আওতায় আনা হচ্ছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে তিমিটি দেখা যায়। মহিপুর বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে; পরে নমুনা সংগ্রহ করা হবে।
৪ মিনিট আগে
বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। সোমবার টুঙ্গিপাড়া থানায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।
২৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরের মো. হোসাইন (৪২) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। গত রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানের নিজুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেরকা জামে
২৮ মিনিট আগে
অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বাজেট উপস্থাপন করেন।
৪৩ মিনিট আগে