
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের প্রবাসী খোরশেদ আলমের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফয়সাল তাঁর একজন বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজার থেকে বুড়িচং উপজেলার কংশনগর বাজারে যাচ্ছিল। এ সময় গঙ্গানগর দক্ষিণপাড়া জামে মসজিদ কাছাকাছি পৌঁছালে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (১৯) মারাত্মক আহত হন। তাঁকে দ্রুত ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে এবং প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দেবিদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতের ঘটনাটি সঠিক। মহাসড়কে যানজটের সংবাদ পেয়ে তা নিয়ন্ত্রণে আনার জন্য থানা থেকে পুলিশ পাঠানো হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ফারুক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর পূর্বপাড়ার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৫ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
১ ঘণ্টা আগে
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী
১ ঘণ্টা আগে