
ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিলেন।
আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে একটি মাটিবাহী ডাম্প ট্রাক কালিয়াকৈরমুখী লেনে আইঙ্গন সেতু এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। একই সময়ে অটোরিকশার পেছনে মোটরসাইকেলে থাকা তিন কিশোর ট্রাকটিকে ওভারটেক করতে গেলে সেটি ট্রাকের সামনে চলে আসে। এতে পেছন থেকে ডাম্প ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু হয়। গুরুতর আহত আতাউল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ধামরাইয়ের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ডাম্প ম ট্রাকটি জব্দ এবং চালককে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে