Ajker Patrika

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫: ৫৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির জামিন
ফাইল ছবি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছ। তবে একই মামলার অপর আসামি মারজিয়া খন্দকার রিমিকে জামিন দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকিন হাবিব বাপ্পী একজনের জামিন নামঞ্জুর করেন এবং অন্যজনকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ ও নারী বিবেচনায় রিমিকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন। পরে মহানগর দায়রা আদালতে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী।

গত ১৩ অক্টোবর রিমিকে ও ১৪ অক্টোবর আয়াসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

এঁরা দুজনসহ মো. সাকিবুস হাসান ও সুজনকে গত ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানের সময় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশের সড়ক ও ফুটপাতের হকারদের সরিয়ে দেওয়া হয়। ওই এলাকার গণপূর্ত অধিদপ্তরের সীমানাপ্রাচীরে বিভিন্ন শিল্পকর্ম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে গ্রাফিতি আঁকা ছিল।

গত ৯ অক্টোবর সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিগুলো চুনকাম করে মুছে ফেলার ঘোষণা দেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মামলা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের কাছে চারজনকে একত্র হন। এ সময় আয়াসসহ অন্যরা বিভিন্ন বক্তব্য দেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে মারজিয়া খন্দকার রিমি কালো রং লাগান বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলকের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। অন্যদিকে রিমি ভারতীয় আগ্রাসন ও রবীন্দ্রনাথের জমিদারি নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতির ওপর কালো রং লাগান। অন্য দুজন চুনকালি করার কাজে সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত