
জামালপুরের মেলান্দহে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে গবাদিপশু পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের আনসার মেম্বরের বাড়িতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। প্রশিক্ষণে মুখ্য আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবু হাসান লাভলু।
কল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক সুলতানা আক্তারের সঞ্চালনায় এবং উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিশমত পাশা, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এআইটি মো. এনায়েতুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনসার আলী, কল প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ প্রমুখ।
বক্তারা কৃষকদের মূল্যবান সম্পদ গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে আধুনিক কৌশল ও জ্ঞানভিত্তিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাল্যবিবাহ, মাদক, ভেজাল পণ্য বিক্রি, উৎপাদন বন্ধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সবাইকে সহযোগিতার অনুরোধ জানান।
প্রসঙ্গত, দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড করপোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় এবং গেইন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ (ইউএস) বাস্তবায়ন করছে।

রাজধানীর যাত্রাবাড়ী বগুড়া মৎস্য আড়তে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার বেলা ২টায় বগুড়া মৎস্য আড়তে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
১ সেকেন্ড আগে
নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে আজ শনিবার উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট এলাকায় তারা হামলার শিকার হন।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্রগুলো দেখতে পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
১৬ মিনিট আগে
আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে এবং এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান। আজ শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২০ মিনিট আগে