
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে। কৃষি ব্যাংকের প্রতিটি শাখা প্রতিটি উপজেলায় সে লক্ষে কাজ করছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার সকালে নগরের টাউন হল মুক্তমঞ্চে আলোচনা শেষে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের দায়িত্ব সরকার তিনটি ব্যাংককে দিয়েছে, এর মধ্যে একটি কৃষি ব্যাংক। এটি আমাদের জন্য সরকারের একটি স্বীকৃতি। আমরা যে তা করতে পারি, তার প্রমাণ। কিউআর কোডে আমরা অগ্রসর হচ্ছি। লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে।
পরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় সম্মেলনে শতভাগ সেবা নিশ্চিত করে সঠিক দায়িত্ব পালনে ব্যাংকারদের নির্দেশনা দেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধানসহ অনেকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি বাজার জামে মসজিদের ইমামের বিরুদ্ধে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে ইমামের দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ তারেক রহমানের নাম বলেছেন।
৯ মিনিট আগে
মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. শাহদাত হোসেন (৪০), মো. ফোরকান (৪৭), মো. হারুন অর রশিদ বাবুল (৪২), মো. আরিফ (২৫) ও জামসেদ (৩২)।
১২ মিনিট আগে
প্রবল স্রোত, নদীভাঙন আর পাহাড়ধসে নদীর তলদেশে জমে থাকা বড় বড় পাথরের স্তূপে ভয়ংকর হয়ে উঠেছে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানের নৌপথ। কোথাও তৈরি হয়েছে প্রবল স্রোতধারা, কোথাও গভীর খাদ। এর মধ্যে তুরুগু স্বং এলাকায় পাহাড়ধসে নদীর তলদেশে জমে থাকা বড় বড় পাথরের স্তূপ নৌযান চলাচলে তৈরি করেছে মরণফাঁদ।
১৪ মিনিট আগে
কোনো আধুনিক স্কুল নয়। নেই আধুনিক ভবন, ক্লাসরুম কোনো কিছুই। তবুও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে মাদুর বিছিয়ে পাঠশালার জন্য অপেক্ষা শিশুদের। কখন আসবে সুবিধাবঞ্চিত শিশুদের বন্ধু ইমরান হোসেন। দীর্ঘ ১০ বছর ধরে রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বইখাতা, জামাকাপড় উপহার দিয়ে
২০ মিনিট আগে