Ajker Patrika

সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত
সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আনোয়ারা খাতুন (২৫) নামের মোটরসাইকেল আরোহী এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মেসার্স খাদিজা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা খাতুন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার সিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। এ সময় তাঁর স্বামী মোটরসাইকেলচালক সিরাজ উদ্দিন আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ছুটির পর কর্মস্থল থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ধানবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা। পরে ট্রলিটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারা খাতুন। এ সময় গুরুতর আহত হন তাঁর স্বামী সিরাজ উদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত