
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে গতকাল রোববার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুজন হলেন ধজনগরের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার। আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বোনের মরদেহ উদ্ধার করে।
অভিযুক্ত যুবকের নাম আমীর হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতির সঙ্গে দেড় বছর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের আমীরের বিয়ে হয়।
পরিবারের লোকজন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। গতকাল দিবাগত রাত ১টার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করছেন তাঁরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ইউনুস পাঠান জানান, আজ সকালে খবর পেয়ে তাঁরা এসে বিছানায় দুই বোনের মরদেহ দেখতে পান। দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পুরো বিষয়টি জানা যাবে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
২৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের লাশ অবশেষে কুমিল্লার হোমনায় এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
৩১ মিনিট আগে
আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানানোর পর আর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
৪৩ মিনিট আগে