
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গতকাল শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধ চলে আসছিল। যার একপক্ষের নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ ও তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখ। অপরপক্ষের নেতৃত্বে নিহত ব্যক্তির বাবা আলাউদ্দিন শেখ ও শওকত শেখ। দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিহাব নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানী যাচ্ছিলেন সুমন শেখ। এ সময় গ্রামটির উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেন, সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত হোসাইন শেখসহ তাঁর সহযোগীরা পালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হুসাইন শেখ ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে রয়েছেন বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আজম খান। তিনি বলেন, ‘নিহত সুমন সম্পর্কে ফুপাতো ভাই হয় হুসাইনের। প্রায় চার বছর আগে সুমনের বাবাকে অপমান করে হুসাইনের লোকজন। এর পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে এবং কয়েকবার সুমনকে আক্রমণ করা হয়েছে। এক সপ্তাহ আগেও ঘিরে ফেলেছিল তারা এবং সেদিন বেঁচে গিয়েছিল। কিন্তু আজ আর বাঁচতে পারেনি, চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
২০ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
৩৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
৪৩ মিনিট আগে