
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের একটি ভোটকেন্দ্রে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আসনের উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয় কেন্দ্রের এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের তালিকায় স্বাক্ষর নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
ঘটনার পর কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেন। এরপর বেলা দেড়টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম বলেন, ভোট শেষে ফলাফলের তালিকা প্রস্তুতের সময় জটিলতা এড়াতে তিনি আগাম স্বাক্ষর নিয়েছিলেন। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন তিনি।
এদিকে ওই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করেন, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়া গুরুতর অনিয়ম এবং এ ঘটনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম নগরের একটি কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মনু মিয়া নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এটি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের বাগমনিরাম ওয়ার্ডের একটি কেন্দ্র।
৩ মিনিট আগে
ডা. জাহিদ হোসেন বলেন, ‘সকাল থেকে নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে—জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার একই বাক্সে সংগ্রহ করা হচ্ছে। এতে ভোট গণনার সময় প্রিসাইডিং কর্মকর্তাদের বাড়তি চাপে পড়তে হবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশে অনেকটা বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে
৮ মিনিট আগে
তাঁকে মারধরের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাঁকে একটি থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাঁকে রক্ষা করেন।
২৮ মিনিট আগে
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ওই তিন ব্যক্তি জাল ভোট দেন।
৩৭ মিনিট আগে