
ভোট ও গণভোটের বাক্স একই হওয়ায় গণনায় বিলম্বের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এমন মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘সকাল থেকে নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে—জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার একই বাক্সে সংগ্রহ করা হচ্ছে। এতে ভোট গণনার সময় প্রিসাইডিং কর্মকর্তাদের বাড়তি চাপে পড়তে হবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশে অনেকটা বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।’
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, এখন পর্যন্ত পরিবেশ চমৎকার। এমন পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকলে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি গত কয়েক বছরের তুলনায় এবার অনেক বেশি।
উল্লেখ্য, এই আসনে মোট ছয়জন প্রার্থী থাকলেও মূল লড়াই বিএনপি প্রার্থী ডা. জাহিদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের মধ্যে হবে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া নবাবগঞ্জে ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪২ জন ও নারী ১ লাখ ১ হাজার ৯০৩ জন এবং হিজড়া চারজন।
এই উপজেলায় ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩৮৮টি আর অস্থায়ী ২২টি মিলে মোট ভোটকক্ষ ৪১০টি।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে