চন্দনাইশ

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরুমতি ব্রিজ এলাকা থেকে মোহাম্মদ হাশেম নামের এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন...

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত
চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে সামশুল ইসলাম ও তাঁর দুই ছেলের তিনটি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও একটি গবাদিপশুসহ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ৪ লাখ টাকা।

ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূ মিনহাজ খাতুনকে পিটিয়ে ও রশি দিয়ে বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী জাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শাশুড়ি নাসিমা আক্তার পলাতক বলে জানিয়েছে পুলিশ।











