Ajker Patrika

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৮: ০৫
আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ
আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে হকারদের জব্দকৃত মালামাল পৌরসভার ট্রাকে তুলে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়কবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় পরিচালিত এই অভিযানে ফুটপাতে রাখা মালপত্রসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হকারদের মালপত্র জব্দ করে পৌরসভার ট্রাকে তোলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন এবং আখাউড়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন এবং যানজট সৃষ্টি হওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যানজট কমাতে ফুটপাত দখলমুক্ত রাখার বিকল্প নেই। তাই এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জন্য বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের বিষয়েও পৌর প্রশাসন কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত