
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছ, তোমাদের পড়ালেখার খরচের একটা বড় অংশ সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে আসে। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। তা না হলে সমাজ-সভ্যতা থমকে দাঁড়াবে।’
আজ শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের এগিয়ে নিতে সহযোগিতা করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার এসএসসি ও এইচএসসিতে ভালো ফল অর্জনকারী ৩৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা, সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৫৫ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২৭ লাখ ২৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। বক্তব্য দেন সরকারি পি সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলী, সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাশ, খানহাজান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম প্রমুখ।

রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
৯ মিনিট আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২৬ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জের চিকিৎসাবঞ্চিত ও অবহেলিত চরাঞ্চলবাসীর দোরগোড়ায় পৌঁছেছে আধুনিক চিকিৎসাসেবা। নদীবেষ্টিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসেছে অত্যাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী কয়েক মাস ধরে নিয়মিত ওই এলাকায় বসতেন। তাঁদের গতিবিধি লক্ষ করার পর শুক্রবার রাতে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাঁদের প্রক্টর অফিসে নেওয়া হয়। এ সময় ওই ছাত্রকে স্থানীয়রা চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ রয়েছে।
৪২ মিনিট আগে