
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের মতো অনৈতিক প্রবণতা বেড়েছে। মানুষের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা গেলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রিও অনেকাংশে কমে আসবে।
আজ শনিবার রাজধানীর বিজয়নগরের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ফুড সেফটি মুভমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু সরকারি অভিযান যথেষ্ট নয়; উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।
সেই সঙ্গে নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা মসজিদ, মাদ্রাসা, উন্মুক্ত স্থান, ফুড কোর্ট, ফুটপাতের খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, রাজধানীতে ভ্রাম্যমাণ খাবারের দোকানের সংখ্যা বাড়ছে। এসব খাবার প্রস্তুতে ব্যবহৃত পানির মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। ব্যবসা চলবে, তবে তা অবশ্যই সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত পরিবেশে হতে হবে।
ডিএসসিসি প্রশাসক জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্যবিষয়ক বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কার্যকর তদারকি ও কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।

কুড়িগ্রামে পানি কমার সঙ্গে সঙ্গে ধরলা ও তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতি ও ফসলি জমি। নদীতীরে ফেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগও নদীগর্ভে চলে যাচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।
২ মিনিট আগে
পরিবারটি চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। এ দিকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ শিশুটিকে একা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর...
৯ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনসহ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
২৭ মিনিট আগে