
মুন্সিগঞ্জে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক মুদিদোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় বড় বাজার এলাকার লিমন স্টোরে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অপেক্ষা অধিক দামে বিক্রি করা হচ্ছে এমন অপরাধে দোকানটির মালিক মো. রফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাজারের বিভিন্ন মুদি, সবজি, মাংস ও ফলের দোকানে মনিটরিং করা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্যতালিকা ও ক্রয় রসিদ যাচাই করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের ক্লু হাতে পেয়েছে পুলিশ। এমন দাবি করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি খোন্দকার শামীম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে দাদি ও নাতনি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
৮ মিনিট আগে
নওগাঁর পত্নীতলায় প্রতিমা রানী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। একই বাড়ি থেকে ওই নারীর পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায়
৪১ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে এবং সমালোচনা হতে হবে গঠনমূলক...
১ ঘণ্টা আগে