
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে এবং সমালোচনা হতে হবে গঠনমূলক।’ আজ শনিবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারকে সহযোগিতার মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশের জনগণকেই সহযোগিতা করা হবে। কোনো ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয়।’
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পাশাপাশি স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা (আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান) শিক্ষার ব্যবস্থা করা হবে।’ এ ছাড়াও নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়ালেখা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান সহায়তা এবং ৬৫ জন সাংবাদিক সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি হাসপাতালের কার্যক্রম গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে বিবৃতি দিয়েছেন দেশের ২৪ বিশিষ্ট নাগরিক। ১৩ বছরেও চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
১৩ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ডসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দুজনেই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছি পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
২৯ মিনিট আগে
দুই মাসের মাথায় আবারও চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের এমডি সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে চালানো গুলিতে দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
৩৫ মিনিট আগে