
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) তথ্য ভবনে যৌথভাবে আয়োজন করে এক আলোচনা অনুষ্ঠান। ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় ধূমপানসহ নেতিবাচক দৃশ্যসংবলিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার প্রদানের জন্য অযোগ্য বিবেচনা করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা। এমনটাই জানানো হয় মানস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।’
এমন খবর প্রকাশ পেতেই সমালোচনার সৃষ্টি হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সমালোচনার বিষয়টি নজরে আসার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা।
মানস থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’ শিরোনাম উল্লেখ করা হয়েছে এবং একই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে জানানো যাচ্ছে যে ওই বক্তব্যটি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নীতিগত ঘোষণা নয়। আলোচনায় অংশগ্রহণকারী একজন বক্তা তাঁর ব্যক্তিগত মতামত হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিতকরণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না—এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নেই। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে। আমার বক্তব্য ছিল মূলত “সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড যথাযথ ভূমিকা রাখবে।” এখানে মানস কর্তৃক জারিকৃত প্রেস রিলিজের শিরোনাম ও বক্তব্যের ভুল উপস্থাপন থেকেই বিভ্রান্তির সূত্রপাত হয়েছে। এ বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে অধিক সতর্ক থাকব।’

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
২১ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১ দিন আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১ দিন আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১ দিন আগে