
নানার বাড়িতে বেড়াতে আসার পথে কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় আরমান হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। পেশায় মোটরসাইকেল মেকানিক আরমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রেনযোগে সিলেট থেকে কুমিল্লা আসেন আরমান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রামে তাঁর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালক আহত হন।
নিহত আরমানের নানি রাবেয়া খাতুন জানান, তাঁর স্বামী ও কোনো পুত্রসন্তান নেই। দুই মেয়ের বিয়ের পর এই নাতিই তাঁকে দেখাশোনা করতেন। তাঁর সেই শেষ ভরসাও শেষ হয়ে গেল।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুনগাছতলা থেকে যুবকের পেটে স্কচটেপ মোড়ানো ৭৬ টি পুঁটলিতে ৩৭০০ ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করে তাঁরা।
২৬ মিনিট আগে
পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে।
৩৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
৩৮ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন, মাদক সেবনরত তিনজন এবং সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৪২ মিনিট আগে