
চট্টগ্রাম নগরের মুরাদপুরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী শিক্ষক দম্পতির নিহতের ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার পাচঁলাইশ থানা-পুলিশ। গ্রেপ্তার কাভার্ডভ্যান চালক মো. বাবুল (৩০)। আজ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত শিক্ষক দম্পতি হলেন—মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৮) ও তাসলিমা আক্তার (৪০)। তিন দফা জানাজা আদায়ের মধ্যদিয়ে শোকে শ্রদ্ধায় দুই শিক্ষককে বিদায় দিয়েছেন তাদের শতশত শিক্ষার্থী, অভিভাবক, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ।
দুজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাত ১০টায় নগরের গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে। দ্বিতীয় নামাজে জানাজা হয় শুক্রবার সকাল ৯টায় দুজনেরই হাতে গড়া নগরের চকবাজার ডিসি রোডস্থ উইলস স্টার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে। সর্বশেষ জানাজাটি অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গ্রামের বাড়ি রাউজানের ডাবুয়া ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে।
তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে। সবার ছোট ছেলে মা বাবার প্রতিষ্ঠিত স্কুলের নার্সারিতে পড়ে বলে জানিয়েছেন তাদের আত্মীয় মুসলেহ উদ্দিন মামুন।
পুলিশ জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর কনভেনশন হলের সামনে স্কুটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের হাসপাতালে আনয়নকারী পথচারী শহিদুল ইসলাম জানিয়েছিলেন, ‘দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁদের হাসপাতালে আনা হয়। যতটুকু শুনেছি, স্কুটিটি সামনে ছিল আর কাভার্ড ভ্যানটি পেছনে। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি স্কুটিকে ধাক্কা দেয়।’
এই বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শিক্ষক দম্পতি নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক মো. বাবুলকে। থানায় মামলা হয়েছে।

এর আগে কবর স্থানান্তরে বিলম্ব হচ্ছে —এমন তথ্য জানিয়েছিল আহমদ ছফার পরিবার। এ নিয়ে বুধবার (২৪ জুন) আজকের পত্রিকায় প্রকাশিত হয়, ‘আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব’।
৭ মিনিট আগে
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী, শিশুসহ নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর প্রত্যেকের বয়স আট মাসের মধ্যে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮-তে।
১ ঘণ্টা আগে
পাগলা মসজিদে এবার সংগৃহীত টাকা জমা করতে হয়েছে ৪৩টি বড় বস্তায়! ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবার।
১ ঘণ্টা আগে