
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর প্রত্যেকের বয়স আট মাসের মধ্যে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮-তে।
শনিবার (২৭ জুন) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন ময়মনসিংহের হালুয়াঘাটের শাপলা বাজার এলাকার। বয়স চার মাস। তাকে হামের উপসর্গে ১৮ জুন ভর্তি করা হয়েছিল। গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। অপর দিকে ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার বাসিন্দা তিন মাস বয়সী শিশুকে গতকাল শুক্রবার সকালে ভর্তি করলে সন্ধ্যার দিকে মারা যায়।
অপর দুই শিশুর একজন নেত্রকোনার কলমাকান্দার মাইশাচর গ্রামের চার মাস বয়সী। তাকে ১৬ জুন ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যায়। অপর আট মাস বয়সী শিশু সুনামগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তাকে গত ৮ জুন ভর্তি করা হয়েছিল।
গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২২৬ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৬ শিশু। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। ৬৪ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৪ শিশু।
হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক শিশুর স্বজন শাহনাজ পারভীন বলেন, ‘ওয়ার্ডটি আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিদিন কান্নার আওয়াজে কান ভারী হয়ে আসছে। আমার সন্তানও এক সপ্তাহ ধরে ভর্তি। জানি না কি হয়, আল্লাহর কাছে দোয়া করি ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ও হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন ডা. গোলাম মাওলা বলেন, ‘মারা যাওয়া শিশুরা হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। তাই তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম ছিল। সে জন্য তারা মারা গেছে। এই শিশুগুলো বেশির ভাগ দেখা যায় জন্মের পর তারা মায়ের দুধ খায়নি।’

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
১ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
২ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে