
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৫) ছুরিকাঘাতে নিহতের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ৮ জনসহ অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা হয়। আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
এদিকে আজ রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।
এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন পারভেজ। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাম পাশে একটি জখমের আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, ‘আমার ভাই শান্ত স্বভাবের ছিল। কোনো মারামারির মধ্যে ছিল না। কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না। এই হত্যার বিচার চাই।’
হুমায়ুন আরও বলেন, এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ফাই চান গ্রামে থাকে। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা বলেন, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। আজ বেলা সাড়ে ১২টায় পল্টন বিএনপি কার্যালয়ের সামনে পারভেজের প্রথম জানাজা হবে।
নিহত পারভেজের বন্ধু তোফায়েল আহমেদ নয়ন বলেন, পারভেজের প্রথম জানাজা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। তারপর গ্রামের বাড়িতে নেওয়া হবে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে