
মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাটে ঢুকে হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের ভাষ্য, তাঁর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।
হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম বলেন, দুপুরে বোরকা পরা এক ব্যক্তি বাসার দরজায় কড়া নাড়েন। তাঁর হাতে একটি চালের ব্যাগ ছিল। দরজা খুলতেই ওই ব্যক্তি ঘরে ঢুকে হাজেরা বেগমের মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে গলার চেইন নিয়ে দ্রুত পালিয়ে যান।
আলেয়া বেগম বলেন, ‘মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে