চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ও বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের জুদারপাড়া এলাকার জানে আলম জুনু (৭০) এবং আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাতনামা এক পথচারী।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকামুখী বাসের নিচে চাপা পড়ে জানে আলম জুনু নামের এক বৃদ্ধ নিহত হন। বেলা সাড়ে ১১টায় মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় চট্টগ্রামমুখী গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক পথচারী নিহত হন।

ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
৩০ মিনিট আগে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে