Ajker Patrika

পটিয়ায় বাসচাপায় নিহত ঘুমন্ত প্রতিবন্ধী বৃদ্ধ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় বাসচাপায় নিহত ঘুমন্ত প্রতিবন্ধী বৃদ্ধ
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার বেলা ৩টার দিকে পটিয়া সদর উপজেলা ভূমি অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পটিয়া পৌরসদরের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম বেলা ৩টার দিকে উপজেলা ভূমি অফিসসংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি চলন্ত বাস তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সড়কের পাশে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধকে চলন্ত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত