আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার ওপর স্থগিতাদেশ আগামীকালও (বৃহস্পতিবার) বলবৎ থাকবে।
এর আগে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পরিবহন সংকট সৃষ্টি হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে তীব্র ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা।

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
২ ঘণ্টা আগে
শিক্ষক বদলি বাণিজ্য করা, কর্মচারীদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি (স্ট্যান্ড রিলিজ) করার খবর ছড়ানোর পর তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে অবরুদ্ধ করেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।
২ ঘণ্টা আগে