
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুরে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে।

এ সময় তারা দুর্গত মানুষের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে থানচির দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে বিজিবি।
বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১৭ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
১ ঘণ্টা আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২ ঘণ্টা আগে