
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বিদ্রোহী আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪১ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
কয়ছর আহমেদ ৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হন। রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এসব তথ্য পাওয়া গেছে।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম তার প্রতিন্দ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারকে হারিয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া নড়াইল-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু তাঁর প্রতিদ্বন্দ্বী...
১ সেকেন্ড আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে ভোটাররা দুই আসনে ভিন্ন রায় দিয়েছেন। এক আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলেও অন্য আসনে ধানের শীষ প্রতীক জয় ছিনিয়ে নিয়েছে।
৫ মিনিট আগে
হবিগঞ্জ-৩ আসনে (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. জি কে গউছ ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৭ মিনিট আগে
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১৬৩টি ভোটকেন্দ্রে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
৭ মিনিট আগে