
সাতক্ষীরায় এক চা বিক্রেতাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া পশু হাসপাতাল গেটের কাছে একটি দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে চা বিক্রেতার বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা মেটাতে এগিয়ে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি তাঁর বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
জাকারিয়ার মামা পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন জানান, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে জাকারিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
২ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
১৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
২৯ মিনিট আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৬ মিনিট আগে