Ajker Patrika

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ০০
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে গলা কেটে হত্যার মামলায় অভিযুক্ত সাদ্দাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের কাছে তিনি জবানবন্দি দেন।

সাদ্দাম হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে তাসলিমার বাবা নুরুজ্জামান ঢালী গত ১৭ মে সাতক্ষীরা সদর থানায় সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক ছিলেন।

শাহাদাৎ হোসেন বলেন, গত ১৫ নভেম্বর পুলিশ সাদ্দামকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে সাদ্দাম বাড়িতে গেলে গ্রামবাসী তাঁকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, সাদ্দামকে গতকাল বুধবার বিকেলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্ত্রী তাসলিমা খাতুনকে কেন ও কীভাবে গলা কেটে হত্যা করেছেন, সে বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পারিবারিক বিরোধের জেরে চলতি বছরের ১৬ মে রাত ১১টার দিকে লক্ষীদাঁড়ি গ্রামে তাসলিমা খাতুনকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে স্বামী সাদ্দামের বিরুদ্ধে। ঘটনার পর তিনি গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত