
লক্ষ্মীপুরে নোংরা পরিবেশে পচা-বাসি খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধে তিনটি অভিজাত হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শুক্রবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুকের পরিচালনায় এক ‘সামারি ট্রায়াল’ (সংক্ষিপ্ত বিচার) অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শহরের রাজমহল হোটেলকে চার লাখ টাকা, নূর জাহান হোটেলকে পাঁচ লাখ এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ এসব রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের তোয়াক্কা করা হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে আজ পরিচালনা করা অভিযানে হোটেলগুলোর রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাদ্য সংরক্ষণের প্রমাণ পান বিচারক।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সু-মুদু চক্রবর্তী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় আইন অমান্য করায় প্রতিষ্ঠান তিনটিকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি হোটেলমালিক ও কারিগরদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আত্মহত্যা চেষ্টার পর অন্তত ২০০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১৯৪ জন কীটনাশক পান করেছিলেন। একই সময়ে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
৫ মিনিট আগে
কুড়িগ্রাম সদরের চর হরিকেশ এলাকায় রোস্তম আলী ওরফে খোকা মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল জলিল (৪৭) নামে এক মিশুকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চর হরিকেশ উত্তর পাড়ার বিএম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৮ মিনিট আগে
জুমার নামাজের পর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তোফাজ্জালের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ন্যায়বিচার কামনা করে বিশেষ দোয়া করা হয়।
৯ মিনিট আগে