
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। বাবার সঙ্গে বিচ্ছেদের পর মা চলে গেছেন। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বাবাও কারাগারে রয়েছেন। দাদি ও ফুফুর নির্যাতনের শিকার হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। গভীর রাতে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে মাহিন্দ্রাচালক ও তাঁর সহকারী অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ৯৯৯-এ কল পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহামুদুল হাসান। এর আগে গতকাল বুধবার গভীর রাতে শহরের বিল মাহমুদপুর এলাকা থেকে কিশোরী সুমাইয়াকে উদ্ধার করা হয়। এ সময় মাহিন্দ্রাচালক ইকবাল (৩২) ও তাঁর সহযোগী মজিদ বেপারীকে (২৯) আটক করা হয়।
উদ্ধার সুমাইয়া আক্তার ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মমিদুল ইসলাম ওরফে সানবিরের মেয়ে। সে ফরিদপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, বাবা-মা না থাকায় বাড়িতে দাদি ও ফুফু প্রায়ই নির্যাতন করতেন সুমাইয়াকে। গতকাল বুধবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। শহরের ধুলদি এলাকার পলাশ ওরফে পাগলা বাবা ফকিরের বাড়িতে আশ্রয় নিতে গেলে তাকে পরদিন সকালে যেতে বলা হয়। পরে ধুলদি স্ট্যান্ড থেকে সুমাইয়াকে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে মাহিন্দ্রা গাড়িতে তোলেন চালক ইকবাল ও মজিদ। পরে রাতে থানা খোলা না থাকার অজুহাত দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন ইকবাল।
পুলিশ আরও জানায়, পরে সুমাইয়াকে বিল মাহমুদপুর এলাকায় মজিদ বেপারীর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে বিল মাহমুদপুর এলাকায় পৌঁছালে বাজারের নিরাপত্তাকর্মীরা গাড়িটি আটক করেন। তাঁদের জিজ্ঞাসাবাদে সুমাইয়াকে স্ত্রী বলে পরিচয় দেন ইকবাল। এতে সন্দেহ হলে নিরাপত্তাকর্মীরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমাইয়াকে উদ্ধার করে।
ওসি মো. মাহামুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কিশোরী সুমাইয়া দাদি ও ফুফুর কাছে যেতে চাচ্ছে না। আমরা তাকে সমাজসেবা অধিদপ্তরের শিশু-কিশোরী নিবাস কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি। আটক দুজনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত অপরাধ দমন, পুশইনসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজিবির আহ্বানে বাউরা ইউনিয়ন সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়...
১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামে ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা খাল থেকে তার লাশ উদ্ধার করেন।
১২ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে ভাড়া কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে রংপুর অঞ্চলের সব হিমাগারে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা...
৩৪ মিনিট আগে
আরামিট সিমেন্টের নামে ভুয়া চালান ও সাজানো ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিব
৩৬ মিনিট আগে