
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ওয়াশরুমের দরজা কেটে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুলিশ কর্মকর্তার নাম রুবেল হোসেন (৩১)। তিনি উখিয়া উপজেলার বালুখালী ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএনের সদস্যদের বরাতে সিরাজ আমিন জানান, গতকাল শুক্রবার বিকেলে রোলকলের সময় রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের বিভিন্ন স্থানে তাঁর খোঁজ নেওয়া হয়। পাশাপাশি তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি মো. শরীফ ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমের জানালা দিয়ে ভেতরে তাকান তিনি। এ সময় এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। স্টিলের দরজা কেটে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে অসুস্থতাজনিত মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। শুনানি শেষে বিচারক তৈয়ব উদ্দিন তাকে কারাগারে
৮ মিনিট আগে
সিলেটে আইসিইউ সুবিধা না পেয়ে হামের উপসর্গ নিয়ে আয়ান নামে আট মাস বয়সী এক শিমেশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। শিশুটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের মোরশেদ আলম ও খোরশেদা বেগম দম্পতির সন্তান।
১৫ মিনিট আগে
চলতি বছর জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এরমধ্যে নিহত ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
১৯ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। আজ শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০ মিনিট আগে