
সিলেটে আইসিইউ সুবিধা না পেয়ে হামের উপসর্গ নিয়ে আয়ান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।
শিশুটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের মোরশেদ আলম ও খোরশেদা বেগম দম্পতির সন্তান।
শিশুটির বাবা-মা অভিযোগ করেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না পেয়ে আজ শনিবার শিশুটিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হলেও তাঁদেরই অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাঁদের। আজ দুপুরে শামসুদ্দিন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কান্না করে এমন অভিযোগ জানান ওই দম্পতি।
তবে স্বজনদের এই অভিযোগ অস্বীকার করেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। তিনি বলেন, ‘তাঁরা শিশুটিকে নিয়ে যখন এখানে আসেন, তখন আইসিইউ খালি ছিল না। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়। তাঁরা ওসমানী থেকে আসার পূর্বে জানিয়ে আসলে হয়তো আমরা আগেই বলে দিতে পারতাম। আমার আইসিইউর ১৪টা বেডের সবগুলোই তখন পূর্ণ ছিল। আর শিশুটির অবস্থা খারাপ ছিল, যার কারণে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু, তাঁরা অভিযোগ করতেছেন যে, আগে কেন দিলাম না। আগে খালি থাকলে তো দিতাম। আমরা তো মানুষকে বাঁচানোর জন্যই সর্বদা চেষ্টা করে থাকি।’

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২১ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩২ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৩৮ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে